ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন

    পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে।

    তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয়তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে।

    এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। ২ দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ