ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে আরও ১৩২৯ মৃত্যু, আক্রান্ত ৫১ হাজার

    ভারতে আরও ১৩২৯ মৃত্যু, আক্রান্ত ৫১ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ হাজার ৬৬৭ জনের শরীরে। শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের হিসেবে এমন তথ্য দিয়েছে আনন্দবাজারসহ একাধিক সংবাদ মাধ্যম।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, নতুন করে ৫১ হাজার ৬৬৭ জনের শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জনে।

    গত তিন দিন ধরেই দেশটিতে দৈনিক মৃত্যু প্রায় একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জন রোগীর। সবমিলিয়ে করোনায় মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জনে।

    দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ