ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বিশ্বে ডলারের দাম বেড়ে ৬ মাসে সর্বোচ্চ

    বিশ্বে ডলারের দাম বেড়ে ৬ মাসে সর্বোচ্চ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বুধবার বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে।

    মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।

    বিনিয়োগকারীরা মনে করছেন, আসন্ন মার্কিন সরকার একদিকে যেমন ট্যাক্স হার কমাবে অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।

    বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।


    তাছাড়া যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নজর থাকবে মূল্যস্ফীতির ওপর। কারণ অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক বাড়তে পারে শূন্য দশমিক ৩ শতাংশ। এর আগের মাসেও মূল্যসূচক বেড়েছে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ