ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ১, নিখোঁজ ৯৯

    যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ১, নিখোঁজ ৯৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি ১২ তলা ভবন ধসের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৯৯ জন। তবে ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার (২৫ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের মধ্যে বেশ কিছু ল্যাটিন আমেরিকান অভিবাসী আছে বলে জানিয়েছে তাদের দূতাবাস। প্যারাগুয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের ফার্স্ট লেডির এক আত্মীয়ও নিখোঁজ আছেন। কী কারণে এই ধস ঘটলো তা এখনো জানা যায়নি।

    ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ