ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • পত্রিকার স্টিকার দিয়ে গাড়িতে চাঁদাবাজী, বরিশাল ট্রাফিক বিভাগের অভিযান

    পত্রিকার স্টিকার দিয়ে গাড়িতে চাঁদাবাজী, বরিশাল ট্রাফিক বিভাগের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস ( কোভিড ১৯) মোকাবেলায় মাস্ক পরিধান ও গাড়িতে ভুয়া স্টিকার ব্যবহার রোধে বরিশাল নগরীর আমতলার মোড়ে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় অনেকের বিরুদ্ধে মোটর সাইকেলে সাংবাদিকের স্টিকার লাগিয়ে চলাচলের অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় আমতলার মোড়ে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
     
    অভিযান চলাকালীন শতাধিক মোটরসাইকেল, আলফা, সিএনজিসহ মাইক্রোবাসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন পত্রিকার স্টিকার ব্যবহারকারীকে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি মাস্ক পরিধানে সাধারণ জনগণকে সচেতন করা হয়।

    সাংবাদকর্মী রুবেল খান বলেন, ভুয়া সাংবাদিক দিন দিন বেড়েই চলছে। তার মধ্যে অনেকে আবার নামধারী পত্রিকা, টেলিভিশন এর স্টিকার লাগিয়ে জনসাধারণকে হয়রানি করে। তাই এই অভিযান চলমান থাকলে প্রকৃত সাংবাদিকদের জন্য ভালো হবে বলে আশা করি।

    পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন বলেন, বিভিন্ন পত্র-পত্রিকার ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে জনগণকে হয়রানি করা হয়। কোভিড সুরক্ষায় সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হলেও কেউ মাস্ক পরেনা, তাই আমাদের এই অভিযান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ