ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • কাঁঠালিয়ায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    কাঁঠালিয়ায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁঠালিয়ায় যড়যন্ত্রমূলকভাবে জাফর খান হত্যা মালায় নিরাপরাধ দুই ব্যক্তিকে আসামি করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় উপজেলার উত্তর চড়াইল বাজারে রাজাপুর-কাঁঠলিয়া সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, জাফর খান হত্যা মামলার ৫ নম্বর আসামি কাওসারের স্ত্রী শাহিদা বেগম, কাওসারের ভাই আলতাফ হোসেন, কাওসারের ভাবি তানিয়া বেগম, রিনা বেগম ও মামলার ৯ নম্বর আসামি সুমনের স্ত্রী কুলসুম বেগম। 

    বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের প্রতিবেশী জাফর খানকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু স্থানীয় একটি মহলের সাথে দীর্ঘদিন ধরে মামলা ও পূর্ব বিরোধ থাকায় হত্যা মামলায় যড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য নিরাপরাধ কাওসার ও সুমনকে আসামি করা হয়। 

    এ ঘটনার সময় তাঁরা কেউই এলাকা ছিল না। এ হত্যার ঘটনায় কোনভাবে জড়িত বা সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাদের মামলায় জড়িয়ে হয়রানি করে এলাকা ছাড়া করা হয়েছে।  

    তাই এ মামলা থেকে তাদের দু’জনের নাম প্রত্যাহারসহ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের কঠোর শাস্তি দাবি করা হয় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ