ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের সাজা বাতিলের দাবীতে মানববন্ধন

    আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের সাজা বাতিলের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও সম্পাদক মাহমুদুর রহমান ও মিসেস মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    বুধবার বেলা ১১টায় উপজেলা মোড়ে আমাদের দেশ পরিবার, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ কাউখালীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে আমার দেশ পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবির, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস প্রমুখ। 

    এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্রসমাজের কাউখালী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    বক্তারা বলেন,  আমার দেশ পত্রিকা ছিল গণমানুষের কন্ঠস্বর, মাহমুদুর রহমানের সাহসী নেতৃতে পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে তখন আওয়ামী ফ্যাসীবাদী সরকার তা বন্ধ করে দেয়। 

    মাহমুদুর রহমানকে বার বার গ্রেফতার, রিমান্ড, হামলা মামলা করে তার জীবনকে বিপন্ন করেছিল। বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের সাজা বাতিল ও  মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশের প্রেস খুলে পত্রিকা চালু করে দেওয়ার দাবী জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ