ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জামায়াতকে ফয়জুল করিম

    এখনই সুযোগ, মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন

    এখনই সুযোগ, মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন
    শাহবাগে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম/ ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতানৈক্য দূর করে একই আদর্শের দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

    তিনি বলেন, ‘নৈতিক আদর্শের মিল না থাকলে ঐক্য হয় না। এটা চমৎকার সুযোগ। অনৈতিক লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। ঐক্য হতে হবে টেকসই, যেটা ভাঙবে না, ফাটল ধরবে না।


    শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানানো হয়।

    সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমি জামায়াতকে বলবো, আপনারা যদি মনে করেন আমাদের কোনোরকম বুঝিয়ে-শুনিয়ে এই নির্বাচনী তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। যেই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’


    তিনি বলেন, ‘ভারত ফারাক্কায় বাঁধ দিয়েছে। তিস্তার সমস্যা সমাধান করেনি। ভারত প্রতিবছর বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে ডুবিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে।’

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘বর্তমান সরকারকে আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। ৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না।’


    আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এখানে সবার অধিকার থাকবে। এ বাংলাদেশ সবার বাংলাদেশ। ভেদাভেদ সৃষ্টির বাংলাদেশ আমরা চাই না। কেউ থাকবে ১০ তলায়, কেউ খাবে কেউ খাবে না- সে বাংলাদেশ দেখতে চাই না। বাংলাদেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকতে হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ