ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

     লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি কাজে নানা অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স কালো তালিকাভুক্ত হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় একটি সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। পুরোনো সেতুর আয়ুষ্কাল শেষ হওয়ায় তা অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হলেও বর্তমানে তা স্থগিত রয়েছে। এতে স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

    বাধ্য হয়ে তারা খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। চার গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ এই পথটি সচল রাখতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


    সরেজমিনে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝখানে বড়হর খালের ওপর নির্মিত একটি আয়রন সেতু দীর্ঘদিন ধরে স্থানীয়দের একমাত্র ভরসা ছিল। ২০০১ সালে নির্মিত এই সেতুটির আয়ুষ্কাল তিন বছর আগে শেষ হয়ে যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোনো সেতুটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেন্ডার আহ্বান করে।


    টেন্ডার পেয়ে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেড সেতুর নির্মাণ কাজ শুরু করে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকের অনুসন্ধানে সরকারি কাজে নানা অনিয়মের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির লাইসেন্স পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়। এর ফলে স্থানীয় সাব-ঠিকাদার বিল না পাওয়ার আশঙ্কায় কাজ বন্ধ করে দেন। এতে নতুন সেতু নির্মাণ অনিশ্চয়তার মুখে পড়েছে।


    সেতুটি না থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে খালের ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছেন। বিশেষ করে স্কুল ও মাদ্রাসায় যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হচ্ছে। সেতুটির উত্তর পাশে রয়েছে পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র এবং দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। দ্রুত সেতু নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


    পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম জানায়, বৃষ্টির সময় সাঁকো দিয়ে যেতে খুব ভয় লাগে,অনেক সময় মনে হয় পড়ে যেতে পারি। তাই আমাদের খুব কষ্ট করে স্কুলে যেতে হয়।


    মম্বিপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দার শিকদার বলেন, "এভাবে মাসের পর মাস কাজ বন্ধ থাকলে মানুষ চলাচল করবে কীভাবে? এই সেতুটি আমাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করা প্রয়োজন।


    এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেড লাইসেন্স ডিবার সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে আপিল করে ৯ মাসের জন্য স্থগিতাদেশ পেয়েছে। আশা করা যাচ্ছে, শীগ্রই নতুন সেতুর নির্মাণ কাজ আবার শুরু হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ