ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন 

    কাউখালীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিকক মিজানুর রহমানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও  এলাকাবাসী। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিম আক্তার, ছাদিয়া আক্তার, ৭ম শ্রেনীর ছাত্র আলফির হোসেন, অভিভাবক রাজ্জাক তালুকদার, এলাকাবাসী জাকির হোসেন মিঠু, আব্দুর রশিদ, মোশারেফ হোসেন খোকন মোল্লা, জিয়াউল হাসান হিরু প্রমুখ। 

    এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির দায়ে বিদ্যালয় পরিচালনা কমিটি চলতি বছরের ১৯ মে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং আর্থিক দুর্নীতির মামলায় সে জেল খেটেছে। 

    অভিভাক রাজ্জাক তালুকদার বলেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। এ ছাড়া ভূয়া ভাউচার দিয়ে টাকা আত্মসাত করে যা তদন্তের মাধ্যমে প্রমানিত হয়েছে। 

    এলাকাবাসী জাকির হোসেন মিছু বলেন, একজন প্রধান শিক্ষক তার দুর্নীতির দায়ে বরখাস্ত এবং জেল খাটে এর রকম শিক্ষক দিয়ে একটা বিদ্যালয় পরিচালনা করা সম্ভব না। এভাবে চলতে থাকলে বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে।

     তাই অনতিবিলম্বে তার পদত্যাগ দাবী জানাচ্ছি। দশম শ্রেণীর ছাত্রী মিম ও ছাদিয়া আক্তার বলেন, স্যার নিয়মিত স্কুলে আসেনা এবং আমাদের সাথে দুর্ব্যহার করেন, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেন। 

    পরে বিদ্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষক পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ