ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কুমির ‘ওসামা বিন লাদেন’ নিল ৮০ জনের প্রাণ 

    কুমির ‘ওসামা বিন লাদেন’ নিল ৮০ জনের প্রাণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিরের নাম ‘ওসামা বিন লাদেন’। আর এই ওসামার পেটে গেছে শিশুসহ ৮০ জনেরও বেশি মানুষ। উন্ডাগার ভিক্টোরিয়ার লেকের মানুষখেকো এই কুমির সম্প্রতি ধরা পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

    আনুমানিক ৭৫ বছর বয়সী ওই কুমিরটি ১৯৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ভিক্টোরিয়া লেকের পার্শ্ববর্তী লুগানগা গ্রামে রীতিমতো তান্ডব চালায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। খুনে স্বভাবের কারণে স্থানীয়রা কুমিরটির এমন নাম দেন বলে জানা গেছে।

    ১৬ ফুট লম্বা এই কুমিরটির প্রধান লক্ষ্য ছিল ছোট শিশুরা। মূলত লেকে পানি আনতে যাওয়ার সময় কুমিরটি আক্রমণ করত বলে প্রতিবেদনে বলা হয়েছে।দিন দিন কুমিরটি এতোটাই সাহসী হয়ে উঠেছিল যে মাছ ধরা নৌকায় আক্রমণ চালিয়ে মানুষ টেনে যেত। এমনকি মাঝে মাঝে জেলেদের কাঠের নৌকায় লাফ দিয়ে ওঠে মানুষ টেনে নেওয়ার নজিরও আছে।  গ্রামবাসীদের বর্ণনা অনুযায়ী, কুমিরটির আক্রমণের পর হতভাগ্য মানুষটির ছেঁড়া কাপড় পানিতে ভেসে আসতে দেখেছেন তারা। ভংয়কর ওই কুমিরের আক্রমণের শিকার খুব কম মানুষই প্রাণে বাঁচতে পেরেছেন।

    ওই কুমিরের আক্রমণের পর বেঁচে যাওয়া পল নামের এক ব্যক্তি দ্য সিডনি মর্নিং হেরল্ডকে এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতা জানান। পল বলেন, তিনি আর তার ভাই লেকে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের মাছ ধরার নৌকায় উঠে পড়ে কুমিরটি।  পিটারের পা ধরে পানিতে টেনে নিয়ে যায়। 

    ধরা পড়ার পর উগান্ডা ক্রস লিমিটেড নামক সংস্থা লাদেনকে কিনে নিয়েছে। কুমিরের প্রজননের কাজে তারা লাদেনকে ব্যবহার করছে বলে প্রতিবেদনে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ