ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে 

    কাউখালীতে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ১লা আগস্ট বুধবার দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ১৭ দিনে ১৫জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। 

    এর ভিতরে  ১০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গিয়েছে। বর্তমানে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। অস্থায়ী ভবনে ডেঙ্গু রোগী সহ বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। 
    অস্থায়ী হাসপাতাল ভবনে রয়েছে রোগীদের সিটের সংকট। অনেক সময় এক বেডে দুই জন রোগী ভর্তি থাকে। যার কারনে কক্ষের অভাবে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। 

    এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, যদি কোন ব্যক্তির তীব্র জ্বরের সাথে মাথা ব্যাথা, চোখ, গিরায় গিরায় ব্যাথা হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। 

    কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর পরীক্ষাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সবকিছু পর্যাপ্ত রয়েছে। রোগীদের দিন এবং রাতে মশারি ব্যবহার করতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। 

    কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু বলেন, আতঙ্ক না হয়ে সতর্ক থাকতে হবে এবং বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে যে কোন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ