ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ছাত্র-জনতার বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন- হাফিজ উদ্দিন

    ছাত্র-জনতার বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন- হাফিজ উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বলেন, দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে ছাত্রজনতার কঠিন বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এখন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের নাগরিক। 

    জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো কোন স্বৈরাচার টিকতে পারেনি তেমনি হাসিনাও পারেনি। ক্ষমতা ছেড়ে তাকে চোরেরমতো পালিয়ে যেতে হয়েছে। ১৬ বছর পর বুধবার দুপুর ১২ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । 

    হাফিজ উদ্দিন বলেন, আ’লীগ দিনের ভোট রাতে করার মাধ্যমে দেশে ব্যাপক লুটপাট করেছে। সীমাহীন লুটপাটের কারণে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। যার ফলোশ্রুতিতে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। 
    হাইব্রিডদের দলে না ফেরাতেও নেতাকর্মিদের নির্দেশ দিয়ে তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট করলে তার দায়দায়িত্ব দল নেবে না। কেউ এমনটি করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।

    তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, একেএম মহিবুল্যাহ নাগর, আলী হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা জেলা বিএনপির আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোহরাওয়াদী মেডিকেল কলেজের সমন্বয়কারী দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইসমাত জাহান তৃশা প্রমুখ।

    পরে ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিতে নিহত একটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
        
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ