ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • লালমোহনে মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

    লালমোহনে মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

    গতকাল রোববার রাতে পৌর শহরের মদন মোহন মন্ডল জিউ মন্দিরের সামনে পাহারায় থাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

    লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এনায়েত কবির মুন্সি জানান, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তী দেশে শান্তি বিরাজ করছে। 

    এ শান্ত পরিবেশ কে অশান্ত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। এ সুযোগে যাতে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে পাহারায় রয়েছি আমরা।

    এদিন রাত থেকে ভোর পর্যন্ত পাহারায় ছিলেন এবং এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দেয়ায় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু।

    এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিয়া মোহাম্মদ ইউসুফ, পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্বাস সরদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমরান কাঈফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ