ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলার দৌলতখানে ছাত্রদলের বিজয় মিছিল

    ভোলার দৌলতখানে ছাত্রদলের বিজয় মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ছাত্রদলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিজয় মিছিল শেষে উপজেলার বাংলা বাজার নতুন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিজয় মিছিল ও দোয়া মোনাজাতে অংশ নেয়, সেচ্ছাসেবক দলের নেতা নিরব, দৌলতখান উপজেলা ছাত্রলদের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উত্তর জয়নগর ইউনয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আইমান হোসেন (সাজিদ), ছাত্রদল নেতা হুমাউন কবির, ইউনিয়ন ছাত্রদল নেতা রেজাউল বেপরী, সোহেল হাওলাদার, বিল্লাল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

    বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দৌলতখান উপজেলা ছাত্রলদের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উত্তর জয়নগর ইউনয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আইমান হোসেন (সাজিদ) বলেন, দীর্ঘ বছর পরে আমরা এভাবে কোন ঝামেলা ছাড়াই কর্মসূচি করতে পারলাম, এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। 

    আন্দোলনে যেসকল শিক্ষার্থীরা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরেকটি বিষয় যারা সুযোগ পেয়ে হামলা-ভাংচুর করছেন তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিতে চাই। আপনারা আমাদের এলাকায় এসব ধংস্বাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, না হয় ছাত্রদলের নেতাকর্মীরা কঠোরভাবে এসব মোকাবিলা করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ