ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

    ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

    রোববার (১৪ জুলাই) ভোরের দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

     
    আটক আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে।

    ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল।

    মামুন-অর-রশিদ জানান, এটিই এ জেলায় প্রথম সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ