ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • প্রতীক পেয়ে ভোটারের দ্বারে-দ্বারে জাহাঙ্গীর বিশ্বাস

    প্রতীক পেয়ে ভোটারের দ্বারে-দ্বারে জাহাঙ্গীর বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। 

    বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা নির্বাচন অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করেন।

    প্রতীক বরাদ্দের পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে নিজ প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী হোসেন জাহাঙ্গীর বিশ্বাস।

    হোসেন জাহাঙ্গীর বিশ্বাস জানান, আজ (বৃহস্পতিবার) আমাকে নির্বাচন অফিস থেকে মটর সাইকেল প্রতীক বরাদ্দ দিয়েছেন। 

    প্রতীক পেয়ে আমি সরাসরি ভোটারদের কাছে চলে এসেছি।সার্বক্ষনিক সমাজসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এবং কালমা ইউনিয়নকে মাদক, ইভটিজিং, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করতে কালমা ইউনিয়নের মানুষ আমার প্রতীক মটর সাইকেলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

    উল্লেখ্য, গতবছরের ১৫ জুন কালমা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আকতার হোসেন নির্বাচিত হন। পরে সদ্য অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার লক্ষ্যে চলতি বছরের ১ মে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আকতার হোসেন। 

    ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত(২৭ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশের ১৬১টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ