ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আটার রুটিতে তাবিজ, তোলপাড় 

    আটার রুটিতে তাবিজ, তোলপাড় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে পুত্রবধূকে প্রবাসী ছেলের কাছ থেকে আলাদা করতে আটার রুটিতে তাবিজ লিখে কুকুরকে খাওয়ানের চেষ্টা করেছেন শাহিনুর বেগম (৬৫) নামে এক শাশুড়ী।  এই ঘটনা ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে। 

    পুত্রবধূ আরজু বেগম চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বারেক মিজির মেয়ে,  প্রবাসী আল-আমীনের স্ত্রী। 

    অভিযোগে আরজু বেগম জানান, গত ১৩ বছর আগে জাহানপুর ইউনিয়নের মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে আল-আমীনের সঙ্গে পারিবারিক ভাবে আমার বিয়ে হয়। এরপর আমাদের দুইটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। তাদের নিয়ে দীর্ঘদিন আমাদের দম্পতি জীবন ভালোই চলছিল। 

    এদিকে আমার স্বামী আল-আমীন গত ৩ বছর আগে টাকা উপার্জন করার জন্য সৌদিতে যান। এরপর থেকেই আল-আমীনের ৪ বোন ও মা শাহিনুর বেগম বিভিন্ন বিষয়ে নিয়ে আমাকে গালমন্দ করে আমার স্বামীর বসতভিটা থেকে বিতাড়িত করেন। 

    পরে আমি দুই মেয়েকে সাথে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার ৬ মাস অতিবাহিত হলেও আমার সাথে আমার স্বামী আল-আমীন ও শাশুড়ী শাহিনুর বেগম কোনো যোগাযোগ, এমনকি দেখতেও যাননি।

    অভিযোগে তিনি আরও জানান, গত সোমবার (৮ জুলাই) বিকেলে আমার স্বামীর বাড়ির পাশের স্থানীয়দের মধ্যমে জানতে পারি একটা আটার রুটিতে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার নানার নাম লিখে কালো কুকুরকে খাওয়ানের চেষ্টা করেন আমার শাশুড়ী। 

    এরপর স্থানীয়রা ওই রুটিটি কুকুরের সামনে থেকে উদ্ধার করে মসজিদের ইমামকে দেখিয়ে তাদের কাছে হেফাজতে রাখেন। পরে আমি ওই রুটিটি একজন খনকারকে দেখালে তিনি জানিয়েছেন যে, আমাকে আমার স্বামীর কাছ থেকে তাড়িয়ে দিতে রুটিতে তাবিজ লিখে এমন ঘটনা ঘটিয়েছেন আমার শাশুড়ী। এঘটনার বিষয়টি আমার স্বামীকে জানালে সে কোনো কর্নপাত করেনি। বর্তমানে আমি আমার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। 

    মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, পুত্রবধূ আরজু বেগমকে বাড়ি ও তার স্বামীর কাছ থেকে  তাড়াতে রুটিতে তাবিজ লিখে কুকুরকে খাওয়ানের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  

    অভিযুক্ত শাশুড়ী শাহিনুর বেগমের সাথে আলাপ করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলের বউকে অনেক ভালোবাসি। আমার দুইটি নাতনি রয়েছে। তাদেরকে বাড়ি ফেরাতে আমি খনকারের কাছ থেকে  আটার রুটিতে তাবিজ লিখে কুকুরকে খাওয়ানোর চেষ্টা করি। যাতে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।  এ বিষয়টি জানার জন্য সৌদি প্রবাসী আল-আমীনকে একাধিক বার ফোন দেয়া হলে রিসিভ করেন নাই। 

    জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম হাওলাদার বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। তবে উভয় পক্ষ আমার কাছে আসলে বিষয়টির সুস্থ সমাধান দেওয়ার চেষ্টা করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ