ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নারী কেলেঙ্কারীর অভিযোগ প্রধান শিক্ষক বদলী

    মঠবাড়িয়ায় সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা

    মঠবাড়িয়ায় সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী কেলেঙ্কারী ও একাধিক বিয়ে করার অভিযোগ উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামের বিরুদ্ধে। 

    এ ঘটনার পর তাকে প্রতাহারের জন্য অভিভাবকরা ফুসে ওঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছেন। এরি প্রেক্ষিতে প্রশাসন গত এপ্রিল মাসে বিতর্কিত শিক্ষক মাইনুল ইসলামকে বদলী করেন। বর্তমানে তিনি ৫২ নম্বর মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

    আলোচিত এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন জেসমিন সুলতানা। তিনি সহকারি শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম হায়দার বৃহস্পতিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

    জানা গেছে, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের শূণ্যপদ পূরণের জন্য যথাযথ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে শূণ্যপদের বিপরীতে আবেদন করেছেন ৫ জন। 

    তারা হলেন, ৮৭ নম্বর মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, ৯৪ নম্বর নলী বিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র হালদার, ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিং কৌরি তালুকদার, ৮০ নম্বর বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এবং ৫১ নম্বর উত্তর মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পাল।

    ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশাসনিক কারনে সদ্য বদলি হওয়া প্রধান শিক্ষক মাইনুল ইসলাম পুনরায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকুল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

    বিতর্কিত শিক্ষক মাইনুল ইসলাম বলেন, আমি ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

    এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জানান, প্রশাসনিক কারনে বদলি হওয়ার ৩ বছরের মধ্যে কোন শিক্ষক পুণঃ বদলির জন্য আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ