ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব 

    লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

    লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে ও হিন্দু সমাজে সন্মেলনীর সার্বিক সহযোগিতায় রোববার বিকেল ৪টায় লালমোহন  মদনমোহন জিউ মন্দিরের সামনে থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াবদা রোড গনেশ বাবুর বাসায় ইসকনের অস্থায়ী মন্দিরে শেষ হয়। রথযাত্রা উৎসবের উদ্বোধক হিসেবে ভার্চ্যুয়ালে উদ্বোধন করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথীতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। 

    রথ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, লালমোহন নামহট্র সংঘ (ইসকন)'র সভাপতি বাদল চন্দ,সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস, লালমোহন মদনমোহন জিউ মন্দিরে ভারপ্রাপ্ত সভাপতি বাবু কালিপদ দাস, সিনিয়র সহ-সভাপতি সম্ভু কর্মকার, সাধারণ সম্পাদক বাবুসহ   হিন্দু সমাজ নেতৃত্ব উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ