ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বাংলাদেশ বেতার প্রাচীন শক্তিশালী গণমাধ্যম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    বাংলাদেশ বেতার প্রাচীন শক্তিশালী গণমাধ্যম: পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণ করে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশ বেতার প্রাচীন শক্তিশালী গণমাধ্যম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম। 

    শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশ বেতার থেকে প্রচারের ফলে আজও কালের সাক্ষী হয়ে রয়েছে।

     স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯৯ সালের ১২ জুন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র উদ্বোধন করেছেন। সেই থেকে এই কেন্দ্র স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির বিশেষ অবদান রাখছে।

    তিনি বলেন,২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশীল দেশে পৌঁছাবো, তাই আমাদের সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।  

    অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোবাহান হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরশিাল জলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান)  সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বেতারের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ