ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক পাওয়ায়

    আগৈলঝাড়ায় দুই ভাই-বোনের কৃতিত্ব

    আগৈলঝাড়ায় দুই ভাই-বোনের কৃতিত্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় দুই ভাই-বোন জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন। তাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও পরিবারে মাঝে আনন্দের বন্যা বইছে। 

    জানা গেছে, জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে সোমবার ঢাকা মিরপুরে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউট এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী প্রধান অতিথি হিসেবে কাব স্কাউট (বালিকা) ক্যাটাগরীতে জাতীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করে আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী প্রবন্তী হালদার। 

    তার হাতে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী পদক তুলে দেন। ২০২৩ সালে একই ক্যাটাগরীতে প্রবন্তীর ভাই আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র প্রতীক হালদার জাতীয় পর্যায় (বালক) তৃতীয় স্থান অধিকার করে প্রাথমিক শিক্ষা পদক পেয়ে ছিলেন। 

    প্রবন্তী হালদার ও প্রতীক হালদারের মা কল্যানী বিশ্বাস  আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পিতা দীনবন্ধু হালদার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক। 

    মেধাবী দুই ভাই বোনের মা কল্যানী বিশ্বাস বলেন, ছেলে প্রতীক হালদার বুয়েটে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে চায়, আর মেয়ে প্রবন্তী হালদার লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে চায়। ছেলে মেয়ের এই সাফল্যে প্রধান শিক্ষক ও স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান(এএলটি) ও  শিক্ষিকা আফরোজা আক্তার(সিএএলটি)’র প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। 

    এব্যাপারে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসিষ্ট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী প্রতীক হালদার ও প্রবন্তী হালদার জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক পাওয়ায় আমরা সকলে আনন্দিত। আমরা তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ