ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • গৌরনদীতে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিসাইডিং অফিসার আটক

    গৌরনদীতে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিসাইডিং অফিসার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালের গৌরনদীর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তিন প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) সকালে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন, প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র।  

    জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং ও দুইজন সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। পরে বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন তারা।  

    যদিও পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় টাকা নেওয়ার বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেননি অভিযুক্তরা।  

    নির্বাচনে অনিয়মের কারণে আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম।  

    পুরো বিষয়টি দুঃখজনক বলে দাবি করেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ভূইয়ার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান।  

    এদিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটকরা আমাদের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারা যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ