ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা 

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে  এ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এসময় উপস্থিত ছিলেন,  উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। 

    বিএমপি কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এর আগে সভার শুরুতে বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  পরে গত মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ