ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ৩দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

    মঠবাড়িয়ায় ৩দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হোতখালী গ্রামের মাতাম কীর্ত্তুনীয়া বাড়িতে ২২৩ তম  ৩ দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত গতকাল রোববার রাতে শেষ হয়েছে। 

    এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার ভক্ত অংশ গ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ টি দল কীর্তন করেন।

    শেবাশ্রমের ভক্ত শিক্ষক শশী ভূষণ বিশ্বাস বলেন, আদি পুরুষ থেকে তাদের মতো স্ব-পরিবারে হাজারো ভক্ত এখানকার অনুষ্ঠানে আসেন। 

    এ ধর্মীয় অনুষ্ঠানে আসলে তাঁদের আত্মশুদ্ধির পাশাপাশি আনন্দ উপভোগও করেন। তিনি এখানকার সার্বিক উন্নয়নে সরকারী সহযোগিতার প্রার্থনা করেন।


    শেবাশ্রমের সেবায়েত শিশির কীর্ত্তুনীয়া জানান, বিগত ২২৩ বছর ধরে আমাদের বাড়িতে ৩ দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। 

    কিন্তু এতো বছরেও অবকাঠামোর দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারিনি। অনুষ্ঠান চলে এলাকার সর্বস্তরের মানুষ ও স্থানীয় জন প্রতিনিধিদের চাঁদার টাকায়। সরকারি অনুদান ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, লিখিত ভাবে আবেদন করলে সরকারের পক্ষ থেকে অব্যশই সহযোগিতা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ