ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নিরাপত্তা নিশ্চিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অভিযান

    নিরাপত্তা নিশ্চিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সাত মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    শনিবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।  

    অভিযানের সময় স্পিডমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করার পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়।

    একই সময় রুট পারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক সাতটি মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

    যাত্রী ও সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ