ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে ঈদযাত্রা নিরাপদ করতে সভা

    বরিশালে ঈদযাত্রা নিরাপদ করতে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, নৌযানের ফিটনেস অবশ্যই নিশ্চিত করতে হবে। আবহাওয়া পূর্বাভাস জেনে লঞ্চ চলাচল করতে হবে।  পাশাপাশি লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না। 

    যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন। 

    তিনি বলেন, যেখানে সেখানে কোরবানির পশুর বাজার বসানো যাবে না। বাজারে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পরে আটকে কোন মানুষ প্রতারিত না হয় সেজন্য কোরবানির পশুর বজারে নজরদারিতে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে নৌ ও সড়কপথে যাতায়াতকারী যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিগ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

    সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, পরিবহন মালিক সমিতির সদস্য, লঞ্চ মালিক সমিতির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, কোরবানির পশু জবাইয়ের জন্য ২২০টি জায়গা নির্ধারণ করেছে বরিশাল সিটি করপোরেশন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৬টি ট্রাক রাখা হয়েছে। তার সাথে ৯৬ জন জন লোক নিয়োজিত থাকবে। এর সাথে ২ টন বিলিসিন পাউডার ছিটাবে সিটি করপোরেশন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ