ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল নগরীতে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    বরিশাল নগরীতে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশ‍াল নগরীর ফকির বাড়ি রোড এলাকা থেকে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    এসময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতরা হল, বাবুগঞ্জের শিলন্দিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে হাইউল ইসলাম পারভেজ (৩৯) এবং নগরীর গোরস্থান রোডের আকনবাড়ি সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া সিরাজুল হকের ছেলে শাকিল খান সেন্টু (৩৮)। 

    বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর ফকির বাড়ী রোড মহিলা কলেজের পিছনে অভিযান চালান ডিবি পুলিশের একটি টিম। এসময় ঐ এলাকার প্রিয়জন টেইলার্সের সামনে  থেকে তাদের ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

    এরা দুজনেই পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তারা সাজাভোগ করেছেন বলে জানিয়েছেন মিডিয়া সেলের উপ পরিদর্শক তানজিল আহমেদ। 

    তিনি বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে ১২ জুন বুধবার দুপুরে  তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ