ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

    আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল ইসলাম। 

    মঙ্গলবার বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির। 

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান শওকত আলী, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি/ডিবি) জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ/উত্তর) আলী আশরাফ ভ‚ঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত সহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

    সভার শুরুতে পুলিশ কমিশনার গত মে  মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করেন। এসময় তিনি পাশাপাশি প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ইস্যুতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ