ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • হিজলায় গৃহহীন ৩০ পরিবারের মাঝে দলিল হস্তান্তর 

    হিজলায় গৃহহীন ৩০ পরিবারের মাঝে দলিল হস্তান্তর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন- গৃহহীন ৩০ পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করলেন উপজেলা প্রশাসন।

    প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১৮ হাজার ৫ শত ৬৬ জন ভূমিহীন ও গৃহীনদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের উদ্বোধন করেন ।

    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ জন অসহায় ভূমিহীন ও গৃহীনদের দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

    হস্তান্তর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

    সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার, মেমানিয়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মহিউদ্দিন, হিজলা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দীপঙ্কর রায়, নৌ পুলিশ ইনচার্জ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সুবিধা ভোগিরা ঘরের চাবি ও জমির দলিল পেয়ে কান্নায় ভেঙ্গে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা বলেন, শেখ হাসিনা মায়ের মত, তিনি সন্তানের মায়া-মমতা বুঝেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ