ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বানারীপাড়ায় টয়লেট থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বানারীপাড়ায় টয়লেট থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় ধারালিয়া গ্রামে টয়লেটে (বাথরুম) ঝুলন্ত অবস্থায় জান্নাতুল (১৩) নামের ৭ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার ( ১১জুন) সকালে এ ঘটনা ঘটে। তার মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জান্নাতুল ওই গ্রামের সৌদি প্রবাসী পাপনের মেয়ে এবং স্থানীয় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

    বানারীপাড়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) মোমিন উদ্দিন জানান, জান্নাতুলের মা শান্তা পরকীয়ায় আসক্ত। সোমবার (১০ জুন) রাতে তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার সকালে জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় কষ্ট ও লজ্জায় জান্নাতুল আত্মহত্যা করেছে। তারপরেও তার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত ইউডি মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ