ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ‘বৈষম্যমূলক কোটা’ বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ

     ‘বৈষম্যমূলক কোটা’ বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাকরিতে ‘বৈষম্যমূলক কোটা’ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

    রোববার (৯ জুন) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ববির কয়েকশ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে থাকে। চরম ভোগান্তি হয় যাত্রীদের। অবরোধ ও বিক্ষোভের পর মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে সরে গিয়ে ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বক্তৃতা দেন, শিক্ষার্থী সুজয় শুভ, সিবাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।

    শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেব না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

    বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল ববি শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করার অনুরোধ করি তাদের। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গিয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ