ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নদী ভাঙন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী 

    নদী ভাঙন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেছেন, ভৌগলিক অবস্থাগত কারনে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ন দেশ। অতি সম্প্রতিও ঘুর্ণিঝড় হয়েছে। এর ক্ষয়ক্ষতি মোকালেয় সরকার কাজ করেছে। 

    প্রতিমন্ত্রী বলেন, বরিশাল, ঝালকাঠী, বরগুনা জেলার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালী নদী অববাহিকার নদী ভাঙন, বন্যা নিরসনে চলমান সম্ভব্যতা যাচাই একটি যুগন্তকারী উদ্যোগ। 

    এর ফলে ওইসব এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন ও বন্যা থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। 
    বানারীপাড়া, উজিরপুর, মেহেন্দীগঞ্জেও সমীক্ষা চলমান রয়েছে। নদীর তীরে গাছ লাগাতে হবে তাহলে বাধে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। 

    শনিবার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালি নদী অববাহিকার পানি সম্পদ ব্যবস্থপনার নিমিত্ত সম্ভব্যতা সমীক্ষার মতবিনিময় কর্মশালা প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    তিনি আরও বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে। কেননা বিআইডব্লিউটিএ যে খনন করে তা অনেক সময় কাজে আসে না।

    এসময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য পংকজ নাথ, সংসদ সদস্য ড. শাম্মী আহমেদ. সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বিভাগীয় কমিশনার শওকত আলী প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ