ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সম্পাদকের ইন্তেকাল 

    শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সম্পাদকের ইন্তেকাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  শনিবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি ইন্তেকাল করেন।  তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

    তিনি স্ত্রী, এক ছেলে,  দুই মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আবুল কালাম আজাদের হার্টের অস্ত্রপাচার করা হয়েছিল। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে  তাকে ভর্তি করা হয় । সেখানে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫ টায় মারা যান আবুল কালাম আজাদ। তিনি আজীবন শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করেছেন বলে জানিয়েছেন আসাদুল আলম। 

     শনিবার বিকেল সাড়ে ৩ টায় নগরীর বিএম কলেজ মসজিদ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি  বাবুগঞ্জের চাঁদপাশা বখশির চর গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এই শিক্ষক নেতার মৃত্যুতে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ