ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মুলাদীতে অবৈধ পাইজালসহ আটক ৫ জেলেকে জরিমানা

    মুলাদীতে অবৈধ পাইজালসহ আটক ৫ জেলেকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার মুলাদীর আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে অবৈধ পাইজালসহ পাঁচজনকে আটক করে জরিমানা করা হয়েছে।

    শুক্রবার (০৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    তিনি জানান, মুলাদী উপজেলার একতার বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মুলাদী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর থেকে আসা একটি ট্রলার থেকে একটি পাই জাল জব্দ করা হয়। পাশাপাশি ৫ জেলেকে আটক করা হয়।

    পরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    জব্দ করা ট্রলারটি পরে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ