ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বিএমপি কমিশনারের হুঁশিয়ারি

    পরিবহন সেক্টর ও গরুর হাটে চাঁদাবাজি হলে আইনি ব্যবস্থা 

    পরিবহন সেক্টর ও গরুর হাটে চাঁদাবাজি হলে আইনি ব্যবস্থা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির। 

    ঈদুল আযহা উপলক্ষে  বৃহস্পতিবার বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,  মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। 

    পাশাপাশি মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘ্নে  ঈদের জামাত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার। 

    সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লাসহ প্রশাসনের অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ