ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজনে এ মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. বোরহান উদ্দিন, ফাতেমা মমতাজ মলি, মো: আতিকুর রহমান, বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত প্রমুখ। 

    একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।

    এছাড়াও মৌন মিছিলে অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের উপর এক ধরনের অন্যায় করা হয়েছে।

    আমরা মনে করি সরকারি কিছু আমলা ভুল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন। আমরা তাই রাজপথে নেমে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে চাই। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মটি বাতিল করে বিষয়টি বিবেচনা করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ