ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

    নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর কালিজিরা এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ জসিম (২৮) নামে  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

    গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ওই এলাকার ব্রীজের পূর্ব পাশের ঢালে খাঁন ইলেকট্রিক নামক দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।  আটকৃত জসিম নলছিটি উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের খাসমহল গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। 

    সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ডিবি পুলিশের একটি টিম নগরীর কালিজিরা ব্রীজের পূর্ব পাশের ঢালে খাঁন ইলেকট্রিক নামক দোকানের সামনে অভিযান চালায়। 

    এসময় ১০২ পিস ইয়াবাসহ জসিমকে আটক করা হয়। আটকৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক তানজিল আহমেদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ