ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বানারীপাড়ায় খালে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

    বানারীপাড়ায় খালে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার বানারীপাড়ার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার (০২ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

    ওসি বলেন, উপজেলার ইলুহার গ্রামের খালে কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ গলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (০৩ জুন) ময়নাতদন্তের জন্য সেটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

    তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। মরদেহটি গলিত হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না। এমনকি বয়সও ধারণা করা যাচ্ছে না।

    ইলুহার ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় এক ব্যক্তি গ্রামের বিহারী লাল মাধ্যমিক স্কুলের সামনের খালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সেটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ