ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে যাত্রীবাহী বাস থেকে কচ্ছপ উদ্ধার

    বরিশালে যাত্রীবাহী বাস থেকে কচ্ছপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশ‍াল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

    রোববার (২ জুন) দুপুরে কচ্ছপগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

    বনবিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (১ জুন) রাতে থানা পুলিশের সদস্যরা ভোলা থেকে গোল্ডেন লাইন নামে যশোরগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বনবিভাগকে খবর দেয়। পরে কচ্ছপগুলো উদ্ধার করে বনকর্মীরা হেফাজতে নেয়।

    পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বাসের সুপার ভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ