ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বাকেরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ফেরির নিচে

    বাকেরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ফেরির নিচে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে ট্রলারে উঠতে গিয়ে নিঁখোজ বৃদ্ধ আব্দুল করিম খান (৬৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার (২ জুন) দুপুরে তার মরদেহ পান্ডব নদী থেকেই উদ্ধার করা হয়েছে বলে জানান কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার।

    তিনি বলেন, মরদেহ উদ্ধারের পরপরই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছেন।

    এরআগে শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী খেয়াঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে নিঁখোজ বৃদ্ধ আব্দুল করিম খান।

    নিখোঁজ বৃদ্ধ আব্দুল করিম খান কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মরহুম রত্তন আলী খানের ছেলে।

    স্থানীয়রা জানান, উপজেলার কলসকাঠী হাটে বাজার করার জন্য আব্দুল করিম খান নিজ বাড়ি থেকে রওনা দিয়ে মাছুয়াখালী খেয়াঘাটে আসেন।

    সকাল ৭টার দিকে মাছুয়াখালী খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলারে উঠতে গিয়ে পান্ডব নদীতে পড়ে যান তিনি।  স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি, পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।  তারাও শনিবার থেকে রোববার সকালে নিখোঁজের কোনো সন্ধান দিতে পারেনি। পরে দুপুরে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে নলুয়া ঘাটের ফেরির নিচ থেকে আব্দুল করিম খানের মরদেহ উদ্ধার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ