ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে দোকানের অ্যাকুরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার

    বরিশালে দোকানের অ্যাকুরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কচ্ছপ বিক্রির সময় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।  

    শনিবার (১ জুন) সকালে বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

     
    এর আগে শুক্রবার (৩১ মে) রাতে নগরীর ভাটিখানা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।  

    আবু সুফিয়ান সাকিব জানান, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে কচ্ছপ বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ওই দোকানের অ্যাকুরিয়াম থেকে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়, যা পরে বনকর্মীদের হেফাজতে রাখা হয়েছে।

    তিনি আরও জানান, দোকানি প্রথমবার অপরাধ করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    অভিযানকালে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী গ্রুপের সদস্যরা সহযোগিতা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ