ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল সিটি মেয়রকে নিয়ে অপপ্রচার, গ্রেপ্তার যুবক

    বরিশাল সিটি মেয়রকে নিয়ে অপপ্রচার, গ্রেপ্তার যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করার অভিযোগে মাসুদ সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৯ মে) রাতে বরিশাল নগরের রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


     
    বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) তাকে আদালতে পাঠানো হবে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি করপোরেশন এবং এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন। সেই সব ঘটনা উল্লেখ করে মামলা করেন রোমেল।

    পুলিশ জানিয়েছে, বিসিসির জনসংযোগ কর্মকর্তা মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার মাসুদ সিকদার বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকায় বসবাস করেন। তিনি ইতোপূর্বে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করে জামানত হারিয়ে পরাজিত হন।

    মাসুদ সিকদার নিজেকে মহানগর যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিলেও তার কোনো সাংগঠনিক পদ নেই বলে জানা গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ