ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় ৪ জন গ্রেফতার

    পিরোজপুরে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় ৪ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে কুপিয়ে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রিয়াজুল শেখ(২৮), হাফিজুল শেখ(২৬), সহিদুল শেখ (৩০) ও জান্নাতি আক্তার (২৪)। ঘটনার পর থেকে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

    পুলিশ জানায়, রসুল খানের সাথে টোনা হতে মূলগ্রাম বাজারে যাওয়ার রাস্তায় পাইপ দিয়ে বালু ফেলানোর বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের পাতা পা থেকে আলাদা করে ফেলে এবং ডান পায়ের পাতা আলাদা করে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

    পরবর্তীতে স্থানীয় লোকজন  রসূলকে আশংকা জনক অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকা জনক দেখে তাকে খুলনা মেডিকেল  কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামান জানান, এ ঘটনায় আহত রসুলের বোন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের মধ্যে মূল অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ