ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল করল ইসি

     মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল করল ইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ মে ওই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


    শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ওই প্রার্থী প্রতীক বরাদ্দের দিন শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করেন। রিটার্নিং কর্মকর্তা ওই প্রার্থীর ব্যাখ্যা তলব করেছিলেন। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি ইসির দৃষ্টিতে আনেন। পরে কমিশন তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল।

    ইসি সচিব বলেন, আজ ওই প্রার্থী আইনজীবীসহ কমিশনে হাজির হন। শুনানিতে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।


    এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন। ২৬ মে বেলা ১১টায় এ প্রার্থীকে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২৯ মে এই উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ