ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • অবৈধ আগ্নেয়াস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও গাড়ি চালক আটক

    অবৈধ আগ্নেয়াস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও গাড়ি চালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী ও তার গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার এ ঘটনায় মামলা হলে গ্রেফতার দেখানো হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার ও তার গাড়িচালক সজিব।এসময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। 

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার ও তার গাড়ির চালককে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া ইউনিয়নের উদ্দেশে যাওয়ার পথে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময় গাড়িতে বসে থাকা চেয়ারম্যান পদপ্রার্থীর সিটের পাশ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ, বেতাগী সহকারী রিটার্নি কর্মকর্তা স্বপন সিকদার। তাদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ও তার গাড়ির চালককে আটক করে থানায় নেওয়া হয়। আর আগ্নেয়াস্ত্র ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

    এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, তল্লাশির সময় চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদারের গাড়িতে বিপুল পরিমাণ মাদক ও ১৬ লাখ টাকাও উদ্ধার করা হয়। এসময় পুলিশ স্থানীয় লোকজনকে গাড়ির কাছে যেতে দেয়নি। 

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অস্ত্রটি লাইসেন্সবিহীন (অবৈধ) এটি নিশ্চিত। আগ্নেয়াস্ত্র ব্যতীত অবৈধ কিছু পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। পরে আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ