ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে ভোলায় মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার ডোপ টেস্টে ফেঁসে গেল তিন পুলিশ, আটকে রাখা হলো এসপি কার্যালয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.১৩ শতাংশ

    বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.১৩ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।


    এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন।

    রোববার (১২মে) দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

    তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। আর বহিষ্কার হয়েছে ৫১ জন।

    তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী  শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ