ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

ব্রেক ফেল করা বাসের চাপায় হেলপার নিহত

ব্রেক ফেল করা বাসের চাপায় হেলপার নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 বরিশ‍াল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্রেক ফেল করা বাসের চাপায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন।

নিহত মোহাম্মদ জিহাদ (২৬) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহন বাসের হেলপার ছিলেন তিনি।

পরিদর্শক লোকমান হোসেন জানান, টার্মিনালে থামানো সৌখিন পরিবহন বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন জিহাদ। এ সময় অভ্যন্তরীণ জোহান পরিবহনের একটি বাস প্রথমে পেছনে যায়। পরে সামনে আসার সময় ব্রেক ফেল করে জিহাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ