ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

গৌরনদীতে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নম্বর ওয়ার্ড বড় কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আব্দুল মজিদ ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ জসিমকে গ্রেপ্তার করা হয়। 

এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গত বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ