ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বরগুনায় বাড়ির উঠানে গাঁজা চাষ, আটক ১

    বরগুনায় বাড়ির উঠানে গাঁজা চাষ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রাম থেকে ৪টি গাঁজা গাছসহ মধু ফকির ওরফে মধু ফিটার (৫২) নামের এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

    এ ঘটনায় তালতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ শনিবার সকালে আসামি মধু ফকিরকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

    জানা গেছে,  উপজেলায় ঠংপড়া গ্রামের মধু ফকির ওরফে মধু ফিটার দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে। তিনি গোপনে বাড়িতে গাঁজা চাষ করে বিক্রি করেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তালতলী থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় মধু ফকিরের বাড়ির উঠানে লাগানো চারটি গাজা গাছসহ তাকে গ্রেফতার করে। শনিবার পুলিশ আসামিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

    তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, মধু ফকির তার বসতঘ‌রের সামনের উঠানে গাঁজার গাছ লা‌গিয়ে নিজে খাবার পাশাপা‌শি বিক্রিও করতো। এ ঘটনায়  তালতলী থানায় তার নামে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ